বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর নতুন ডিসি আফরোজা পারভীন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
মিজ্ আফরোজা পারভীন
expand
মিজ্ আফরোজা পারভীন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ আফরোজা পারভীনকে পদায়ন করেছে।

বুধবার (১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ্ আফরোজা পারভীন (পরিচিতি নম্বর-১৬৫৩৯) বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুলতানা আক্তার।

জানা গেছে, মিজ্ আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা এবং তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন