সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির শাস্তি থেকে বাঁচতে হাসপাতালের ৪ তলা থেকে যুবকের লাফ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
হাসপাতালের ৪ তলা থেকে লাফ দিয়ে আহত যুবক
expand
হাসপাতালের ৪ তলা থেকে লাফ দিয়ে আহত যুবক

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনের ৪ তলা থেকে চুরির শাস্তি থেকে বাঁচতে অজ্ঞাত যুবক লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিচয় জানা যায়নি।

যুবকের লাফ দেওয়া ও গুরুতর আহতের বিষয়টি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের রোগী ও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, গত শনিবার জেনারেল হাসপাতালের ৪র্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩ নং কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও এলাকার একজন রোগীর মোবাইল চুরি হয়। সোমবার দুপুরে হাসপাতালের একই বিভাগের একই কক্ষ থেকে মোবাইল চুরির সময় রোগী ও রোগীর স্বজনরা অজ্ঞাত ওই যুবককে হাতে নাতে আটক করে। আটকের পর রোগী ও স্বজনরা হাসপাতালের ৪ তলার প্যাথলজি বিভাগের ২২৩ নং কক্ষের বারান্দায় আটক রেখে পুলিশকে খবর দিতে যায়। এ সুযোগে ওই যুবক বারান্দা থেকে লাফিয়ে পরে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মোবাইল চুরি যাওয়া ভুক্তভোগী নারী জানান, গত শনিবার আমার মোবাইল চুরি হয়। আজকে দুপুরে আমাদের ওয়ার্ডে মোবাইল চুরি করে যাওয়ার সময়। ওয়ার্ডের লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে বারান্দায় আটক রেখে আমি পুলিশ আনতে যায়। এসে দেখি সে বারান্দায় ফাঁকা দিয়ে লাফ দিছে।

একই ওয়ার্ডের রোগীর স্বজন জানায়, আমরা তাকে হাতেনাতে আটক করে। বারান্দায় আটকে রাখি। কাউকে মারধর করতে দেইনি। তার নাম ঠিকানা বারবার জিজ্ঞেস করলেও বলেনি। পরে পুলিশের ভয়ে বারান্দায় ফাঁকা দিয়ে লাফ দেয়।

এ বিষয়ে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, দুপুর দেড়টার দিকে ইমারজেন্সিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মমিনুল ইসলাম জানান, হাসপাতালের মোবাইল চুরি নিয়ে তাকে আটক করা হয়। পরে যুবকটি হাসপাতালের ৪ তলা লাফ দিয়েছে। তদন্ত চলছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন