

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটের প্রভাবে দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ কমে আসায় সরকারের নজর পড়েছে জ্বালানি ব্যবস্থার ওপর। এর প্রভাব মোকাবেলায় সরকারের পরিকল্পনায় রয়েছে কিছু প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, যার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানো।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি অথবা অফিসের সময়সূচি পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, জ্বালানি সাশ্রয়ের জন্য ইতিমধ্যেই সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করে আলোচনা শেষে কার্যক্রম নির্ধারণ করা হবে।
তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে সহায়ক হতে পারে। এই সব পদক্ষেপের লক্ষ্য দেশের জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণে রাখা এবং সঙ্কটের প্রভাব কমানো।
মন্তব্য করুন
