

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
রোববার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সেজন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে গতকাল সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, গতকাল সংসদ অধিবেশন থাকায় শিক্ষামন্ত্রী সভায় ছিলেন না। তিনি অনুমোদন দিলে ৭ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
মন্তব্য করুন
