

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে রাজবাড়ীর ৫টি উপজেলার ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প)গুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় ১০টি পেট্রোল পাম্প থাকলেও সারাদেশের মতো তেলের সংকটে ভুগছেন বাইকারসহ অন্যান্য যানবাহনের চালকরা।
অপরদিকে, পাম্পে তেল আসার খবরে প্রতিনিয়তই স্টেশনগুলোতে তৈরি হচ্ছে বাইকারদের দীর্ঘ সারি।
সিরিয়ালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। ফলে অব্যবস্থাপনার কারণে জনমনে পেট্রোল পাম্পকর্মী ও প্রশাসনের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদরের রাজবাড়ী ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফজলুল হক, কাজী ফিলিং স্টেশনে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী মো. কামাল হোসেন, পশাল ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা অসীস কুমার নাগ, সপ্তবর্ণা ফিলিং স্টেশনে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, করিম ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প কর্মকর্তা এস এম সেলিম রেজা দায়িত্ব পালন করবেন।
এছাড়া পাংশা উপজেলার পাংশা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সুগন্ধা ফিলিং স্টেশনে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হযরত আলী খান, বালিয়াকান্দি উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ আবু আলী ফারমুদা, কালুখালী উপজেলার শেখ ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রিপন চন্দ্র শীল এবং গোয়ালন্দ উপজেলার করিম ফিলিং স্টেশনে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. নিজাম উদ্দিন দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন