শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:০৭ এএম আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রবল কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বর্তমানে পাটুরিয়া ঘাটে ৮টি এবং দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলে নিশ্চিত করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, ঝোড়ো আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন