

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের প্রবাসী ছাইদুল হাওলাদারের ছেলে ছাহাদ (৫) ও মেয়ে ছাফিয়া (৩)। তাদের বাবা সৌদি আরবে অবস্থান করায়, মা-সন্তানরা প্রায় এক মাস ধরে নানাবাড়িতে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মা সন্তানদের খাওয়ানোর পর নিজে খেতে বসেন। এ সময় শিশুদুটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পেছনের পুকুরে প্রথমে ছাফিয়ার মরদেহ ভেসে ওঠে। এরপর ছাহাদকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুরটিতে কোনো ধরনের সুরক্ষা বেষ্টনী ছিল না। তারা শিশুদের পানির কাছে একা না রাখার পাশাপাশি পুকুরঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ ও কাজিরহাট থানা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে।
দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পুরো এলাকায় বিরাজ করছে গভীর বিষাদ।
মন্তব্য করুন