মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির রিছাং ঝর্ণা ও রহস্যময় গুহা পর্যটকদের প্রধান আকর্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
আলুটিলা পর্যটনকেন্দ্র
expand
আলুটিলা পর্যটনকেন্দ্র

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের ঢল নেমেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার অন্যতম আকর্ষণ আলুটিলা পর্যটনকেন্দ্রের রহস্যময় গুহা এবং রিছাং ঝর্ণা ঘিরেই সবচেয়ে বেশি ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এসব দর্শনীয় স্থানে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। বাইরের পর্যটক ছাড়াও স্থানীয় দর্শনার্থীদের কাছেও এসব স্পট বারবার কাছে টানে।

স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের তথ্যমতে, এবারের ঈদে খাগড়াছড়িতে কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাজার পর্যটকের আগমন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আলুটিলার অন্ধকারাচ্ছন্ন সরু পথের রহস্যময় গুহা পর্যটকদের কাছে এক অন্যরকম রোমাঞ্চের অনুভূতি এনে দেয়। অন্যদিকে পাহাড়ি পথ পেরিয়ে সবুজে ঘেরা রিছাং ঝরণার স্বচ্ছ পানির ধারা পর্যটকদের ক্লান্তি দূর করে দেয় মুহূর্তেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে রয়েছে ভিড়।

তবে ঈদের ছুটি শেষের দিকে হওয়ায় অনেক পর্যটক ইতোমধ্যে ফিরতে শুরু করেছেন। তারপরও যারা দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন, তারা আলুটিলা পর্যটন কেন্দ্র জেলা পরিষদ পার্কসহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত জানান, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।’

এদিকে খাগড়াছড়ি টুরিস্ট পুলিশ দর্শনার্থীদের সর্বাত্মক নিরাপত্তা ও সুরক্ষা দিতে প্রস্তুত বলে জানিয়েছে উপপরিদর্শক নিশাত রায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন