মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ৫ তলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিম আক্তার গজারিয়া উপজেলার বড়ইকান্দী ভাটেরচর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার গড়াব গ্রামের কিবরিয়ার স্ত্রী।

স্বামী কিবরিয়া জানান, তিনি একজন জাহাজ শ্রমিক। ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। প্রায় এক বছর আগে দুই পরিবারের অমতে বিয়ে করার পর কিছুদিন আত্মীয়-স্বজনের বাসায় থাকলেও গত ১১ মাস ধরে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা।

তিনি আরও জানান, মিম একা থাকতে ভয় পেতেন। কয়েক মাস আগে মাথায় তীব্র ব্যথার কথা জানালে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন, তবে তেমন কোনো উন্নতি হয়নি।

সোমবার রাত ৮টার দিকে কাজে যোগ দিতে যাওয়ার সময় তিনি ফোনে শাশুড়িকে বাসায় আসতে বলেন। পরদিন সকালে খবর পেয়ে এসে তিনি স্ত্রীর মরদেহ দেখতে পান।

মিমের মা জানান, রাতে দেরি হওয়ায় তিনি আসতে পারেননি। মঙ্গলবার সকালে এসে মেয়েকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় জানালা দিয়ে দেখে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন