সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ এএম
বিএনপি নেতা প্রকৌশলী ওসমান
expand
বিএনপি নেতা প্রকৌশলী ওসমান

বিএনপি নেতার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন।

তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগম দুই পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীরা ওসমানের বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মা আছিয়া বেগমের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন