রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিয়ে করেছেন এই সময়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে আজ ঈদের দিন (২১ মার্চ) বিয়ের খবর প্রকাশ করেন নীলাঞ্জনা নীলা।

তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান।

এ প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।’

এই নতুন পথচলার জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা। সে আসরে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর নাটকে কাজ শুরু করেন।

বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে দুই পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
90'+4'
5 - 0
49' Hassan Al-Tambakti
90'+2' Ferran Torres
World Cup