রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমলো স্বর্ণ-রুপার দাম, দেশেও কি কমবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
স্বর্ণ ও রুপার বার ।। ছবি: সংগৃহীত
expand
স্বর্ণ ও রুপার বার ।। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। সবশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।

রোববার (২২ মার্চ) বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‌‘গোল্ডপ্রাইস’ এ তথ্য জানিয়েছে।

স্বর্ণের মতো অন্যান্য ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ২ ডলারে। এ ছাড়া প্লাটিনাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৫৫ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১২ দশমিক ৭৪ ডলারে নেমে এসেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেশের বাজারেও সম্ভাব্য দামের পরিবর্তনের বার্তা দিচ্ছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন