মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘চেলসি নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জায়মা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে আমিনুল হকের সাথে জায়মা রহমান ।। ফাইল ছবি
expand
বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে আমিনুল হকের সাথে জায়মা রহমান ।। ফাইল ছবি

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্যা জায়মা রহমান। মূলত গোলকিপার হিসেবে দলটিতে ডাক পেয়েছিলেন তিনি।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মীনী জোবাইদা রহমান এবং তার সুযোগ্য কণ্যা জায়মা রহমান খেলাধুলা ভীষণ পছন্দ করে। এ বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে।’

তিনি আরও বলেন, ‘জায়মা রহমান চেলসির নারী ফুটবল দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্ত।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলা নিয়ে আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন তা নিয়েই আমি কাজ করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া নিয়ে যা বলা হয়েছে সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবো।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup