বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ—পুরস্কৃত ৩০০ কিশোর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
expand
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

বুধবার (১৮ মার্চ) বাদ যোহর উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকার পুরাতন জামে মসজিদে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, নির্ধারিত ৪০ দিন নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার হিসেবে ১৪ জন কিশোরকে বাইসাইকেল এবং বাকিদের মধ্যে ডিনার সেটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। এছাড়া মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বক্তারা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ উদ্যোগ কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন