বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অচিরেই হেলথ কার্ড এবং কৃষক কার্ড বিতরণ শুরু হবে: স্বাস্থ্য মন্ত্রী

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
expand
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি।এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত সহ সম্মানি ভাতা প্রদান করা হয়েছে।

আজ (১৮ মার্চ) বুধবার দুপুরে উপজেলা হররুমে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় বেলাবো -মনোহরদী থেকে মাদক ও দূর্নীতি মুক্ত করবো। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছে।পর্যায় ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।স্বাধীনতা বিরোধী শক্তি ব্যতিত সবাইকে সরকারের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ২ হাজার টাকা করে ১৯৩ জনকে নগদ ৩ লক্ষ ৮৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,যুগ্ম আহবায়ক আবুল কালাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ,বেলাবো থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা,উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান'সহ, উপজেলার বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন