বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিআইজি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিআইজি
expand
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিআইজি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও পুলিশের ডিআইজি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে তারা টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজা ই মল্লিক জানান, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

তারা আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ মাঠে তৎপর রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে।

এছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের ভোগান্তি এড়াতে সার্বক্ষণিক নজরদারি করছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নির্বিঘ্নে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন