

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় মেডিসিন ভবনে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তারা হলেন- বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান।
স্বজনরা অভিযোগ করে জানান, সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় তারা মারা গেছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন।
ফায়ারসার্ভিস সদস্যরা জানিয়েছে, রাত ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কোন রোগী হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন
