

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের একজন নিহত ও ১ শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সদর উপজেলার গ্রামের ফতেপুর ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে তাসলিমা খাতুন, নাতনি খাদিজা খাতুন (৩) ও তিন মাস বয়সি চাঁদনী খাতুন।
আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতিদের নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন।
ফতেপুর ইটভাটার কাছে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নাফ। তবে আরওয়ান-৫ মোটরসাইকেলের মালিকের পরিচয় সনাক্ত করা যায়নি। মোটরসাইকেল দুটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে তাসলিমা খাতুন ও তার দুই মেয়ের অবস্থাও আশঙ্কাজনক।
মন্তব্য করুন