

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাট সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় নারীসহ দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন কাজী আলী আকবর ও তার মেয়ে মুক্তা আক্তার ।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের সজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
আহত কাজী আলী আকবরের বোন খালেদা আক্তার জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মুক্ষাইট মোড়ে তার ভাই অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে তার ভাতিজি মুক্তা বাবাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
আহতদের স্বজন নয়ন কাজী অভিযোগ করেন, স্থানীয় হেলাল ও আসলামসহ ৮/ ১০ জন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।
তিনি আরও জানান, হেলাল ও আসলাম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে বড় ভাই কাজী আলী আকবর প্রতিরোধ করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার মাথা ও তার মেয়ের বাম হাতে গুরুতর আঘাত লাগে।
তিনি আরও দাবি করেন, মাদক সংক্রান্ত একটি মামলায় সহযোগিতা করেছেন এমন সন্দেহ থেকেই হামলাকারীরা এ ঘটনা ঘটাতে পারে। জানা গেছে, অভিযুক্ত হেলাল আজ একটি মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত হেলাল একটি মাদক মামলায় কারাগারে ছিলেন।
আজই মুক্তি পেয়েছে। তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে। অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন