

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে আমেরিকা ও ইজরায়েলের বর্বোরোচিত হামলায় ইরানের ইসলামি বিপ্লব ও মুসলিম উম্মাহর মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্তরে মসজিদ আল আবু তালিব (আঃ) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কলোড়া ফতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আঃ) এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আলমোফতোফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম, পারভীন সুলতানা প্রমূখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম আয়াতুল্লাহ খামিনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো।
তার এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি।
যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে? জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে নড়াইল প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের মুচিপোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে শতশত নারীপুরুষ অংশ নেয়।
মন্তব্য করুন