সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ফেল, স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কারিনা পাল ওই কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। কারিনা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারিনা ভাল ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করেছে। নিজে নিজে মোবাইলে ফলাফল দেখার পর সে ঘরে ঢুকে যায় এবং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

ওসি জানান, অনেকক্ষণ ধরে কারিনার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়েছে। এরপর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষা ২০২৬