মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নতুন আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ২৫টি অঙ্গরাজ্য।

তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বাতিল করা আমদানি শুল্কের পরিবর্তে নতুন শুল্ক আরোপ করে অবৈধভাবে কর বাড়ানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) এ মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্র ৫৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর দ্বি-অঙ্কের হারে নতুন শুল্ক আরোপ করে।

ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। সুপ্রিম কোর্টের রায়ের পর অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন এই শুল্ক কার্যকর করা হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, ‘সুপ্রিম কোর্টে পরাজয়ের পর প্রশাসন আবারও নতুন শুল্কের মাধ্যমে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে কর বাড়ানোর চেষ্টা করছে।’

নিউইয়র্কের সঙ্গে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়, কেনটাকি, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, মেইন, মিশিগান, মিনেসোটা, নেভাডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা, ওরেগন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, ভারমন্ট, ওয়াশিংটন ও উইসকনসিনও অংশ নিয়েছে এই মামলায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন