

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিএম) কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে পরীক্ষার্থী ব্যবহারের অভিযোগ নিয়ে এনপিবি নিউজে সংবাদ প্রচারের পর কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রিপন হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মানজুর তাঁকে এ আদেশ দেন।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে এই আদেশের একটি কপি এনপিবি নিউজের কাছে এসেছে।
আদেশে বলা হয়, গত ২ আগস্ট এইচএসসি (বিএমটি)-২০২৬ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগ এবং সংশ্লিষ্ট ঘটনার অনলাইন ও ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ার ভিত্তিতে প্রভাষক রিপন হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কলেজের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়নে অবহেলার কারণে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনার প্রেক্ষিতেই প্রভাষক রিপন হোসাইনকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ আগস্ট প্রকাশিত এনপিবি নিউজের প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ (বিএমটি) থেকে পাঠানো ৩৫০টি উত্তরপত্রের মধ্যে অন্তত ১০০টির কোড নম্বর প্রভাষক রিপন হোসাইন নিজে পূরণ না করিয়ে তাঁর কলেজের সদ্য পরীক্ষা দেওয়া চার শিক্ষার্থী আনিম, সিফাত, ইভান ও তানভিরকে দিয়ে পূরণ করান। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বিষয়টিকে অপরাধ আখ্যা দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।