মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৪:৫২ এএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেশটির অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার ঠিক আগে জরুরি ব্যবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান পাইলট।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সান ডিয়েগোর মেরিন কোরের মিরামার বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিমানঘাঁটির এক মুখপাত্র জানান, মিরামার মেরিন কোর এয়ার স্টেশনের আশপাশে একটি মেরিন কোরের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে পাইলটের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনায় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সেটিও তখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দমকল বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন