শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রশংসায় বাইডেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম
expand
গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রশংসায় বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘটনাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

একইসঙ্গে, এই সমঝোতা বাস্তবায়নে ভূমিকা রাখায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকেও প্রশংসায় ভূষিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বাইডেন লিখেছেন, এই দিনটি এসেছে, সে জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও স্বস্তি অনুভব করছি।

বাইডেন বলেন, শেষ পর্যন্ত জীবিত থাকা ২০ জন বন্দি, যারা অকল্পনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন, আজ তারা পরিবারের কাছে ফিরে যেতে পারছেন। এ পুনর্মিলন গভীরভাবে আবেগময়।

একইসঙ্গে তিনি গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের দুঃখ-দুর্দশার কথাও স্মরণ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, “এখন তারা অন্তত নতুন করে বেঁচে ওঠার সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প-বাইডেন দ্বন্দ্ব বহুলচর্চিত হলেও, বাইডেন এবার ব্যতিক্রমীভাবে প্রশংসা করলেন ট্রাম্প প্রশাসনের। তিনি বলেন—

এই যুদ্ধবিরতি চুক্তি নতুনভাবে বাস্তবায়ন করতে পারা নিঃসন্দেহে এক কূটনৈতিক অর্জন। আমি ট্রাম্প প্রশাসনের অবদানকেও সম্মান জানাচ্ছি।

পোস্টের শেষাংশে বাইডেন বলেন—আজ মধ্যপ্রাচ্য এমন এক সম্ভাবনার পথে হাঁটছে, যেখানে টেকসই শান্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হতে পারে। আমি আশা করি, এ পথ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে আলোকিত ভবিষ্যৎ বয়ে আনবে।

গাজায় যুদ্ধবিরতির আওতায় সোমবার (১৩ অক্টোবর) প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৭ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়।

একই দিনে দ্বিতীয় ধাপে আরও ১৩ জন জিম্মিকে মুক্ত করে হামাস।

এই বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল সরকার ৩,৭০০ জন ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেয়, যাদের মধ্যে অনেকেই বছরের পর বছর ধরে আটক ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন