মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৩০ পিএম
কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ
expand
কাতারের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে বিশেষ নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে কোনো হামলা হলে তা যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হিসেবে গণ্য করা হবে এবং সমানভাবে জবাব দেওয়া হবে।

গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলা আঞ্চলিক ও বৈশ্বিক সমালোচনার জন্ম দেয়। এতে কাতারের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই হামলায় এক কাতারি নাগরিক নিহত হন।

এ ঘটনার পর গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রতি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতারও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে দোহা জানিয়েছিল, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে তারা এই প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup