

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বিচারকের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। শুধু আদালতের বাইরে নয়, নিজের চেম্বারেও ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে বিচারকের বিরুদ্ধে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই বিচারক গত প্রায় দুই বছর ধরে এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় আদালতের চেম্বারেও তারা একাধিকবার আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন। এতে আদালতের অন্য কর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
সম্প্রতি আদালতের এক কর্মী বিচারক ও ওই পুলিশ কর্মকর্তাকে চেম্বারে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রধান বিচারপতিকে লিখিতভাবে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে সাত সদস্যের একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে আদালতের ভেতরেই ওই বিচারক ও পুলিশ কর্মকর্তার অনৈতিক সম্পর্ক চলছিল। এমনকি তাদের কর্মকাণ্ডের কারণে আদালতের অন্যান্য কর্মীরাও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও পরে বিচারক অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তদন্ত শেষে তাকে বিচারকের দায়িত্ব থেকে আজীবনের জন্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ থেকেও তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া আদালতের কর্মীদের কাছে নিজের আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিচারককে।


