

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড শৃঙ্গে তুষারধসে বিশ্বখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিহত হয়েছেন। তার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে তারা নিশ্চিত করছে, বৃহস্পতিবারের তুষারধসে ৪৩ বছর বয়সী নির্মল পূর্জা প্রাণ হারিয়েছেন।
নেপালে জন্ম নেওয়া নির্মল পূর্জা পরবর্তীতে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ আরোহণ করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
এর আগে পাকিস্তানের কর্মকর্তারা জানান, একই অভিযানে অংশ নেওয়া তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের পুর বাহাদুর গুরুং।
নির্মল পূর্জার মৃত্যুর খবর নিশ্চিত করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বিশ্বরেকর্ডধারী নির্মল পূর্জাসহ ছয় নেপালি ও চার বিদেশি পর্বতারোহীর মর্মান্তিক মৃত্যু দেশকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের সাহস, নিষ্ঠা এবং অবদানের ইতিহাস সবসময় মানুষকে অনুপ্রাণিত করবে।
উদ্ধার অভিযানে যুক্ত আল্পাইন ক্লাব অব পাকিস্তানের মুখপাত্র নায়লা কিয়ানি জানান, নির্মল পূর্জা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, নির্ভীক এবং দক্ষ নেতৃত্বের অধিকারী একজন পর্বতারোহী। তাঁর নেতৃত্বে একাধিক অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
সূত্র: বিবিসি