শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় দুটি খনিতে মোট ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটার কাছে একটি কয়লাখনিতে এই ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এ পর্যন্ত দুটি খনি থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে এখনও দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’

এর আগে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রথম খনির প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন লেগে যায় এবং খনির একটি অংশ ধসে পড়ে।

সোরাঞ্জ এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের প্রভাবে পাশের আরেকটি খনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে তখন ১২ জন শ্রমিক কাজ করছিলেন।

খনিতে পৌঁছাতে প্রকৌশলী ও শ্রমিকরা বিকল্প পথ তৈরি করলেও, বিপুল পরিমাণ মিথেন গ্যাস এবং আগুনের কারণে মাটির গভীরে আটকে পড়া শ্রমিক ও মরদেহ উদ্ধারকাজে বড় ধরনের বাধার সৃষ্টি হয়।

বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিক মন্ত্রী মির শোয়াইব নওশেরওয়ানি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহত প্রত্যেক শ্রমিককে ৩ লাখ পাকিস্তানি রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।

এর আগে গত জুনে কোয়েটা বিভাগের খানুজাই এলাকায় খনিতে ব্যবহৃত বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে তিনজন আহত হন। এর আগে গত এপ্রিলে বোলান এলাকায় আরেকটি খনিদুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন