সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের স্পিকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক
expand
পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ঢাকায় এসে খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্রও জানিয়েছিল, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দার নিজেও ঢাকায় আসবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X