

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই আবেদন করেন।
এ আবেদনে তিনি ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফল ঘোষণা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার অনুরোধও করেছেন।
আবেদনে বলা হয়, মির্জা আব্বাস ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয়। একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করে।
আবেদনে নির্দিষ্ট কয়েকটি ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে কী ধরনের অনিয়ম হয়েছে, তার বর্ণনাও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
মন্তব্য করুন

