রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের যে শর্তে মা হচ্ছেন বুবলী, ছাড়ছেন সিনেমাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
যুক্তরাষ্ট্রে অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনব বুবলী
expand
যুক্তরাষ্ট্রে অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনব বুবলী

‘অপু-বুবলী দুজনেই এখন আমার জীবনে অতীত। ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই।’ চিত্রনায়ক শাকিব খানের মুখে একাধিকবার এমন কথা শোনা গেলেও শাকিব-বুবলীকে একসঙ্গে তাদের দেখা গেছে বেশ কয়েকবার। এরপরই এল বুবলীর দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলী। বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান! দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা। রমজানের শুরুর দিকে বুবলীর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।

তবে শাকিব-বুবলীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। শর্তসাপেক্ষে বুবলী দ্বিতীয়বার শাকিব খানের সন্তানের মা হচ্ছেন! বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন। শো-রুম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন।

এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, বুবলী সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান।

দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলী। এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন ঢাকার কিং! বুবলীও স্বামীর শর্ত মেনে নিয়েছেন। অভিনয় ছাড়ার শর্ত মেনেই বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।

যদিও এ নিয়ে তারা মুখে কুলুপ এঁটেছেন। অভিনয় ছাড়ার বিষয়ে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। তবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোতে।

আবারও মা হওয়া নিয়ে জল্পনা-কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি।

বুবলী অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
56'
0 - 1
50' Azzedine Ounahi
World Cup