মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম সকাল থেকেই কার্যকর হয়েছে এবং রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বিক্রয়মূল্যে এই সমন্বয় আনা হয়েছে।

স্বর্ণের নতুন দাম:

  • ২২ ক্যারেট : প্রতি ভরি ২,৬১,০৪০ টাকা
  • ২১ ক্যারেট : প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা
  • ১৮ ক্যারেট : প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা
  • সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার দাম ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩,৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন