বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি
expand
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তান প্রেসিডেন্টের অফিসের এক প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, তিনি খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, জারদারি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে এবং মহান আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শোক প্রকাশ করেন। তিনি লিখেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার বাংলাদেশে অবদান এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার ভূমিকা একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন