

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে প্রয়োজনে দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে দেশটি।
শনিবার (০১ আগস্ট) বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে পৃথক সতর্কবার্তা প্রকাশ করে। সেখানে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ‘খুব কঠোর’ হামলা চালাতে পারে।
ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, তার জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছে না। তবে শনিবার ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও দাবি করেন, ওই সমঝোতার অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালি দ্রুত সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।
সূত্র : এনডিটিভি