শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ত্যাগ করাবেন এরদোগান (ভিডিও)

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মিশরের ‘গাজা পিস সামিট-২০২৫’-এ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর মধ্যে এক মজার ঘটনা ঘটেছে।

সাক্ষাৎকালে এরদোগান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, “আমি তোমাকে ধূমপান ত্যাগ করাবো।”

মুহূর্তের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দুই নেতা প্রথমে কুশল বিনিময় করছেন এবং পাশে থাকা দোভাষী তা অনুবাদ করছেন।

এরপর সিরিয়াস ভঙ্গিতে এরদোগান বলেন, “তোমাকে আগে আমি ধূমপান ত্যাগ করাবো,” এবং মেলোনি হেসে বলেন, “আই নো” (আমি জানি)। এই সময় তাদের পাশে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো।

https://x.com/TheInsiderPaper/status/1977762602718539983?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1977762602718539983%7Ctwgr%5E292849b7b03dcb83be5597043046c17921b23c82%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Fmiddle-east%2Fyou-look-great-but-stop-smoking-erdogan-tells-meloni-at-peace-talks-heres-what-italian-pm-replied%2Farticleshow%2F124534043.cms

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন