শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সাক্ষাৎ
expand
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত শুরুতেই আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেপুটি অ্যাম্বাসেডর আন্দের্স বি. কার্লসেনও উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন