রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের ছবি প্রযুক্তির সহায়তায় ধারণ করা হয়েছে। আবুধাবিতে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র চাঁদের এই ছবি তোলে।

জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ছবিটি তোলার সময় চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ৭.৮ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল। চাঁদের ছবিটি ধারণ করেন জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ। এতে সহায়তা করেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম ও আনাস মোহাম্মদ।

এদিকে রোববার (১৭ মে) সন্ধ্যায় দেশটিতে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। আমিরাত সরকার নাগরিকদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে এবং কেউ চাঁদ দেখতে পেলে তা দ্রুত জানানোর অনুরোধ করেছে।

জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ১৭ মে জিলহজের চাঁদ দেখা গেলে ২৭ মে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই সময়ে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনসহ আরব বিশ্বের বেশিরভাগ দেশে ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন