শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি প্রস্তাব তুলে ধরেছে ইরান।

তেহরানের দাবি, এই পরিকল্পনার লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে সংঘাতের অবসান নিশ্চিত করা।

ইরানের ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের জবাব হিসেবেই নতুন করে ১৪ দফার পরিকল্পনা প্রণয়ন করেছে তেহরান। পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি জানান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর তারা আলোচনার পথ বেছে নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আলোচনার অংশ হিসেবে দুই মাস মেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেটি গ্রহণ না করে জানায়, দ্রুত সমাধানের জন্য ৩০ দিনের মধ্যেই কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ তুলে নেওয়া, বিদেশে আটক থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ বন্ধের আহ্বান উল্লেখযোগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup