বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র মক্কায় পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী,ইতিমধ্য ২ জনের আর মৃত্যু হয়েছে। সৌদি আরবে মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশ থেকে হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। সেখানে দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সৌদি আরব ধর্ম ও বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা দৈনিক দিনের তথ্য জানানো হয়।

এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

জানা যায়, ২১ এপ্রিল প্রথম মারা যান জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল। এরপর ২২ এপ্রিল মারা যান টাঙ্গাইলের মো. আবুল কাশেম। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

তবে সৌদি আরবে হজ ব্যবস্থাপনায় হাজীদের সকল সুযোগ সুবিধা ও সৌদি প্রশাসনিক কঠোর নজরদারিতে রয়েছে।।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন