মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ শিক্ষিকাকে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

চাঁদাবাজি ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে শিক্ষিকাকে চড়-থাপ্পড় মারা রাজশাহীর দুর্গাপুরের নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে।

সুতরাং, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরীপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Iran VS New Zealand
45'+7'
1 - 1
32' Ramin Rezaeian
7' Elijah Just
World Cup