

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যথাযথ শিক্ষা এবং সুযোগ নিশ্চিত হলে সুবিধাবঞ্চিত শিশুরা বিশ্ব জয় করবে বলে মন্তব্য করেছেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) তারিক চয়ন।
বুধবার (২২ এপ্রিল) কলকাতার স্বনামধন্য সেন্ট স্টিফেন'স স্কুলের আমন্ত্রণে বিদ্যালয় পরিদর্শনকালে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট আমি বুঝি। পদে পদে তাদের দুর্ভোগ পোহাতে হয়। তবে, যথাযথ শিক্ষা এবং সুযোগ পেলে তারা শুধু নিজ সমাজ কিংবা দেশে নয়, সারা বিশ্বে নেতৃত্ব দেবে।’
তিনি আরও বলেন, ‘সমাজে সুবিধাবঞ্চিত হয়ে জন্ম নেওয়ায় লজ্জিত কিংবা বিব্রত হওয়ার কিছু নেই। বরং, এ লজ্জা আমাদের সকলের। এ লজ্জা আমাদের সমাজের।’
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত এনজিও ভিত্তিক সেন্ট স্টিফেন’স স্কুল রাস্তা ও বস্তিতে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষার মাধ্যমে সুযোগ প্রদান করে। তারিক চয়নের আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর তথা রাজ্যপাল, বিদেশি কূটনীতিকরা সহ ভারতের প্রখ্যাত ব্যক্তিরা স্কুলটি পরিদর্শন করেছেন।
অনুষ্ঠানে স্কুলের অনারারি সেক্রেটারি ইমরান জাকির উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা তারিক চয়নকে সম্মাননা স্মারক প্রদান করেন।
মন্তব্য করুন