

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে এক সপ্তাহে ১৪ হাজার ৪৮৭ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।
গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৯১১ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৫৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৯৮৮ জন শ্রম আইন ভঙ্গের দায়ে ধরা পড়েন।
কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ১২৭ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য। এছাড়া ১১ হাজার ২৪০ জনের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইতোমধ্যে ১২ হাজার ৫৫৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬১ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ৪৩ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩৯ হাজার ২৫৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ৩৫ হাজার ৪৬০ জন পুরুষ এবং ৩ হাজার ৭৯৮ জন নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন বা আশ্রয় প্রদানে জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে।
সাধারণ জনগণকে এসব অপরাধের তথ্য জানাতে আহ্বান জানানো হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মন্তব্য করুন
