

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া—এই তিন দেশ থেকে একদিনে মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছেছে।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।
প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যমতে, সবচেয়ে বেশি মরদেহ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছে।
এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা পৃথক ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে আনা হয়।
ফ্লাইট সূচি অনুযায়ী, কুয়েত থেকে কেইউ-৫২৮৩ ফ্লাইটে ৩০ জন, মালয়েশিয়া থেকে বিএস-৩১৬ ফ্লাইটে ২ জন এবং লিবিয়া থেকে কিউআর-৬৪০ ফ্লাইটে আরও ২ জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত কর্মীদের দাফন ও সংশ্লিষ্ট খরচের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া মৃত কর্মীদের বিমা বা অন্যান্য পাওনা সুবিধা থাকলে তা দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশেষ প্রিয়জনের মরদেহ বুঝে পেয়ে স্বজনদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন
