

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শনিবার দুপুর ১২ টায় তেলবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের সাথে।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম হোসেন (১৪ তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হন।
পরবর্তী ঘটনাটি ঘটে রাত ১১ টায়।এসময় গ্রিনবিউর একটি যাত্রবাহী বাস বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুর উপর একটি অটোকে চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় সেতুর রেলিংএর সাথে লেগে হাত কেটে যায় অটোতে থাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সামিউলের এবং ইরেজি বিভাগের শিক্ষার্থী নিলয় আঘাত প্রাপ্ত হন।পরবর্তীতে শিক্ষার্থীরা বাসটিকে আটক করে ও বাসচালককে মারধর করেন।
আহত হওয়া আইন বিভাগের শিক্ষার্থী সামিউল বলেন, "আমরা ব্রিজের ওপর অটোতে ছিলাম। গ্রিনবিউর ঢাকা থেকে বরগুনাগামী বাসটি আমাদের ব্রিজের ওপর চাপা দেয়। ব্রিজের রেলিং এর সাথে চাপ পড়ে হাত কেটে গেছে।"
আরেক আহত শিক্ষার্থী নিলয় বলেন, "আমাদের সেতুর উপর বাস চাপার চেষ্টা করা হয়। আল্লাহ আমাদের কোনমতে রক্ষা করেছেন। আমরা চাই এই দপদপিয়া সেতুর উপর দুর্ঘটনা আর না ঘটুক, এর স্থায়ী সমাধান চাই।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়াসল জানান "আমরা সমাধানের জন্য চেষ্টা করতেছি। আর স্থায়ী সমাধান তখনই হবে যখন দপদপিয়া ফেরিঘাটের পাশে যে আর একটা ব্রিজ হওয়ার কথা আছে সেইটা শেষ হলেই।"
মন্তব্য করুন