সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সেই যুদ্ধজাহাজে নিহত হয়েছেন ১০৪ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:২৭ এএম
যুক্তরাষ্ট্রেয় হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের যুদ্ধ জাহাজ ।। ছবি: সংগৃহীত
expand
যুক্তরাষ্ট্রেয় হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের যুদ্ধ জাহাজ ।। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার জলসীমায় গত বুধবার ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। পাশাপাশি আরও ৩২ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

হামলার সময় ইরানের যুদ্ধজাহাজটি শ্রীলঙ্কার গল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে অবস্থান করছিল। হঠাৎই মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ে, যা আঘাতের সঙ্গে সঙ্গে জাহাজটিকে ডুবে যায়। এতে জাহাজে থাকা নাবিকদের মধ্যে শতাধিক নিহত হন এবং ৩২ জন আহত হন।

জাহাজ থেকে সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধারকাজে নেমে আসে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যক্রম চালিয়েছে, যাতে আরও কোনো প্রাণহানি না ঘটে।

ইরান সরকার ও সেনাবাহিনী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন ও সমুদ্র নিরাপত্তা নীতি লঙ্ঘন করে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এ ঘটনায় ইরানের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পুনরায় এমন হামলা রুখতে সমুদ্র এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup