

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় নাগরিকদের মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিয়ে বা তৃতীয় দেশে পাঠানোর লোভ দেখিয়ে ইরানে নিয়ে যাওয়ার অভিযোগের পর সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা স্থগিত করেছে ইরান।
সোমবার (১৭ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই তথ্য দেশটির কয়েকটি জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ভিসা ছাড়াই ইরানে যাতায়াতের সুযোগকে কিছু দালালচক্র অপব্যবহার করছিল। অনেকে আকর্ষণীয় চাকরি বা অন্য দেশে নেওয়ার নাম করে ভারতীয়দের ইরানে পাঠাত। সেখানে পৌঁছানোর পর অনেককে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতি বিবেচনায় ইরান সরকার ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ওই দিন থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যে ভারতীয়দের ভিসা নিতে হবে।
চলমান প্রতারণা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইরানে ভ্রমণে আগ্রহীদের সতর্ক করে বলা হয়েছে—ভিসামুক্ত ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া কোনো এজেন্ট বা দালালের সঙ্গে যোগাযোগ না করতে। — সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন

