

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের গুজরাটে এক পুলিশ কনস্টেবল রাজনীতিতে যোগ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরাতে কাজ করার ঘোষণা দিয়ে চাকরি থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি প্রতিজ্ঞা করেছেন, মোদি ২০২৯ সালে ক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি কোনো ধরনের জুতা বা স্যান্ডেল পরবেন না।
রামগড় মোহনগর গোসাই নামক ওই পুলিশ কনস্টেবল আদেসর থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত রাজনৈতিক বিক্ষোভের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
নিজের রেকর্ড করা একটি ভিডিও বার্তায় গোসাই বলেন, অনেক পরিশ্রম ও নিষ্ঠার পর তিনি পুলিশ বিভাগে সরকারি চাকরি পেয়েছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তাকে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক বিক্ষোভ এবং যন্তর মন্তরে অনুষ্ঠিত আন্দোলনের পর তরুণদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি সমর্থন করি। এ কারণে মোদি সরকারকে সমর্থন জানাতে আমি পুলিশ কনস্টেবলের পদ থেকে পদত্যাগ করছি।’
গোসাই আরও বলেন, এখন তিনি নিজেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করতে চান। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) হয়ে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য আমার জীবন ও সেবা উৎসর্গ করতে চাই। ব্যক্তিগত স্বার্থ ছাড়াই জাতীয় সেবায় নিয়োজিত এই সংগঠনের সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য।’
এ সময় নিজের জন্য একটি বিশেষ প্রতিজ্ঞার কথাও জানান গুজরাটের এই সাবেক পুলিশ সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৯ সালে আবার ক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি কোনো ধরনের জুতা ব্যবহার করবেন না।
গোসাই বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৯ সালে আবার ক্ষমতায় না ফেরা পর্যন্ত আমি কোনো জুতা পরব না।’


