সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে গোপনে নারীর ছবি তোলা নিয়ে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম
মেট্রোরেলে গোপনে নারীর ছবি তোলা নিয়ে তুলকালাম
expand
মেট্রোরেলে গোপনে নারীর ছবি তোলা নিয়ে তুলকালাম

ভারতের রাজধানী দিল্লির মেট্রোরেলে এক নারী যাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে।

অভিযোগ উঠেছে, ওই নিরাপত্তাকর্মী অনুমতি ছাড়াই মোবাইল ফোনে এক নারীর ছবি তুলছিলেন। বিষয়টি জানাজানি হলে যাত্রীদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে দিল্লি মেট্রোর হলুদ লাইনের এইমস মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেট্রোর কামরার ভেতরে কয়েকজন যাত্রী এক যুবককে ঘিরে রেখেছেন। অভিযোগ ওঠা ওই ব্যক্তি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্য। শুরুতে তিনি গোপনে ছবি তোলার অভিযোগ অস্বীকার করেন।

তবে ভুক্তভোগী নারী ও কয়েকজন যাত্রী তার মোবাইল ফোন পরীক্ষা করার দাবি জানান। পরে ফোনের গ্যালারি পরীক্ষা করে ওই নারীর ছবি পাওয়া যায় বলে অভিযোগ করা হয়।

এরপরই যাত্রীদের সঙ্গে ওই সিআইএসএফ সদস্যের তর্ক শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। ভিডিওতে ওই নারীকে ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, ‘এসব কী? আমার ছবিগুলো ডিলিট করুন।

এ সময় কয়েকজন যাত্রী ওই নিরাপত্তাকর্মীর কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত সিআইএসএফ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিআইএসএফ জানায়, অভিযুক্ত জওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রো পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনায় পুলিশের কাছে ফোন আসে। অভিযোগ করা হয়, এক সিআইএসএফ জওয়ান অনুমতি ছাড়াই এক নারীর ছবি তুলছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank