

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহ (রহ.) মাজারে বৃহস্পতিবার রাতে গানের আসরে মুগ্ধতা ছড়িয়েছিলেন বাউল শিল্পী পেহলি ভৈরবী। তার সুরে মেতে উঠেছিলেন উপস্থিত দর্শক-ভক্তরা।
কিন্তু সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে আসে শোকাবহ খবর। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই জনপ্রিয় বাউল শিল্পী। তার আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শিল্পি পেহলি ভৈরবী। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা।
গানের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশ্বনাথের বাসিন্দা জানান, ‘আমি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তার বেশ কিছু ভিডিও ধারণ করেছি এবং লাইভও দিয়েছি। আমরা জানি, তার বাড়ি ভৈরবে। এর আগেও তিনি এ মাজারে এসে গান গেয়েছেন।’
জানা যায়, শাহীন আহমদ তার বন্ধন স্টুডিও নামে একটি ফেসবুক পেইজে শিল্পি পেহলি ভৈরবীর বৃহস্পতিবার রাতের গাওয়া একটি গান প্রচার করেন। গানের অনুষ্ঠানের আয়োজক ছিলেন সোহল আহমদ নামে এক ব্যক্তি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাঁড়া দেননি।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।